×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৪
  • ৪১ বার পঠিত

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের রায়ের ওপর কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। একই সাথে প্রতিষ্ঠানটির করা আবেদনটি আদালতের নিয়মিত কার্যতালিকা (কজ লিস্ট) থেকে বাদ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এই নির্দেশ দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের হাইকোর্টের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকছে।

স্থগিতাদেশ চেয়ে গ্রামীণ কল্যাণের আবেদনটি আজ আপিল বিভাগের চেম্বার আদালতের কজ লিস্ট থেকে বাদ দেওয়া হয়।

চেম্বার আদালত রায় স্থগিত না করায় এনবিআরের পক্ষে বকেয়া আয়কর আদায়ের আইনি প্রক্রিয়া সচল রইল।

গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ চাইলে পরবর্তীতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পুনরায় শুনানির আবেদন করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat