এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর
ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাদ এশা পৌরসভার অন্তর্গত ৭নং ওয়ার্ডের মন্ডল পাড়ায় এ উঠান
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজল। সভা সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ।
উঠান বৈঠকে বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..