×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১৩১ বার পঠিত

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রীনহাউস এলাকার ব্রিজ সংলগ্ন একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ, মদ প্রস্তুত সামগ্রী ও বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। গত সোমবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে নিরাপত্তা দলের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় মদ প্রস্তুত ও সরবরাহে যুক্ত সুমন চাকমা ও তার সহচরীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে অবশ্য ওই নারীকে ছেড়ে দেয়া হয়। জানা যায়, প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরস্থ জমিতে বসবাস করছিলেন সুমন চাকমা। চাষবাস করার জন্য তিনি ওই জমি লিজ নেন। একটি ছোট টিনঘরে থাকা এই ব্যক্তি গোয়ালঘরের পেছনে নির্মিত লম্বা বারান্দাজুড়ে দীর্ঘদিন ধরে মদ তৈরি করতেন।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন  দৈনিক সোনালী কন্ঠকে বলেন  বায়োলজিক্যাল সায়েন্স এলাকার পুকুরপাড়ে বহিরাগতদের আনাগোনা ও কয়েকজন শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিরাপত্তা কর্মকর্তাদের সন্দেহে ফেলে। কয়েকদিন নজরদারি ও রেকির পর বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার গভীর রাতে বাড়িটি ঘিরে ফেলা হয়। আটক সুমনের সঙ্গে থাকা নারী তার স্ত্রী নন বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়।

তল্লাশিতে ঘরের পেছনে তৈরি কারখানা থেকে প্রায় ৩০ লিটার গরম মদ, ডেকছি ভর্তি ৫ লিটার তৈরি মদ, ভরা বোতল–খালি বোতল, বিভিন্ন সরঞ্জাম এবং মদ বিক্রির হিসাব বহি উদ্ধার করা হয়। একই সঙ্গে বন্য শুকর, হরিণ ও বন্য মুরগিসহ বিভিন্ন প্রাণী শিকারে ব্যবহৃত দেশীয় অস্ত্রও পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরও নিয়মিতভাবে তার কাছ থেকে মদ কেনার তথ্য মিলেছে বলে প্রশাসন জানিয়েছে। অভিযানে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে মদ উৎপাদন ও বাণিজ্য চালানোর ঘটনায় লিজ বাতিলের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অনুমতিহীনভাবে গাছ কাটার কারণে লিজগ্রহীতার বিরুদ্ধে আর্থিক জরিমানার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat