×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২০২ বার পঠিত
জাহিদ খান( কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) 
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে
পিলকানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরীচ্যুত সকল সদস্যদের চাকরিতে পূর্নবহালের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যান পরিষদ।

এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডে বিদ্রোহের নামে প্রহসনের বিচারের নামে ১৮ হাজার ৫ শত উনিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যু প্রহর গুনছে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পূর্নবাহলের দাবী জানানো হয়।

বিডিআর সদস্য আখের আলী বলেন, আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকুরীচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর কারাগারে আছেন।তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকুরীতে পূর্নবহাল করা হোক।

হোসেন আরা হ্যাপি জানান, আমার বাবা পিলখানা হত্যাকান্ডে জড়িত না থেকেও দীর্ঘ ৩ বছর কারাগার ভোগ করেন।পরে তিনি মৃত্যু বরন করেন। আমি বাবার কাছ থেকে দেখেছি এ ঘটনায় বাবাকে কত কষ্ট ও সামাজিকভাবে হেয় করা হয়েছিল। আমি চাই আমার বাবার মত আর কোন বিডিআর সদস্যে বিনা অপরাধে সাজা ভোগ করতে না হয়।তাদের সকলের চাকরি ফিরে দেয়া হোক।

মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকুরীচ্যুত বিডিআর সদস্য মোঃ আখের আলী, মোঃ নুরুজ্জামান হক, মোস্তফা কামাল, আজাদ আলী, ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat