×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১২-০২
  • ১১৬ বার পঠিত
বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জানের সদগা হিসেবে বিভিন্ন এতিমখানায় ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে খান জাহান আলী (রহ) মাজার সংলগ্ন এতিমখানা প্রাঙ্গনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এই ছাগল প্রদান করেন।

এসময় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, সরদার লিয়াকত আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এতিমখানায় বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। এদিন ১১টি এতিম খানায় ১১টি খাসি প্রদান করা হয়।

অন্যদিকে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিএনপি'র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ। 

এদিকে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের উদ্যোগে একই স্থানে দোয়া মাহফিল হয়। 

বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, মসজিদে মসজিদে আমরা আমাদের মায়ের (বেগম জিয়া) সুস্থ্যতার জন্য দোয়া করছি। দেশের মানুষের দোয়ায় তিনি সুস্থ্য হয়ে যাবেন। সেই সাথে আমরা চাই, তিনি যেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাসি দেখে যেতে পারেন।

এছাড়া বাগেরহাটের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও মসজিদে দোয়া মাহফিল এবং আলোচনা সভা করেছে বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat