×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৫২ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ দেশের অভ্যন্তরে দীর্ঘদিনের অস্থিরতা সৃষ্টিকারী মাওবাদী আন্দোলনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ও পুনর্বাসন নীতির ফল মিলতে শুরু করেছে। এই প্রেক্ষিতে একটি বড়সড় সাফল্য হিসেবে রবিবার (৩০ নভেম্বর ) ছত্তিশগড়ের দন্তেওয়াড়া জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স( সিআরপিএফ) এবং রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের কাছে আত্মসমর্পণ করলেন ৩৭ জন মাওবাদী ক্যাডার। এর মধ্যে ১২ জন মহিলা সদস্য ও রয়েছেন। কর্তৃপক্ষ দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসমর্পণকারীদের সম্মিলিত মাথার দাম ছিল প্রায় ৬৫ লক্ষ টাকা, যা এই গোষ্ঠীর মধ্যে তাদের গুরুত্ব ও অপারেশনাল ক্ষমতার স্পষ্ট ইঙ্গিত দেয়। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, আত্মসমর্পণকারীদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বিশেষত, ৪ জন প্রথম সারির মাওবাদী নেতার আত্মসমর্পণ বেশ তাৎপর্যপূর্ণ, কুমালি ওরফে অনিতা মান্ডবী, গীতা ওরফে লক্ষ্মী মড়কম, রঞ্জন ওরফে সোমা মান্ডবী এবং ভীম ওরফে জাহাজ কালমু। এই ৪ জনের প্রত্যেকের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে। এই ধরনের হাই- প্রোফাইল ক্যাডারদের মূলস্রোতে ফেরা প্রমাণ করে, মাওবাদী সংগঠনের ওপর সরকারের চাপ ও আত্মসমর্পণের নীতি উভয়ই কার্যকরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat