মোঃ রাফসান জানি, ভোলা
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে ভোলার ব্যাংকের হাট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মৎস্যজীবী লীগের এক প্রতিনিধিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে মোঃ মোশারফ হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নিষিদ্ধ মৎস্যজীবী লীগের টাস্কফোর্স প্রতিনিধি বলে জানা গেছে।
কোস্ট গার্ড সূত্রে জানানো হয়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এ জাতীয় আরো খবর..