×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১৬২ বার পঠিত
সালাউদ্দিন রানা,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাহিত্য অনুরাগী, লেখক, কবি ও সংস্কৃতিমনাদের নিয়ে গঠিত সংগঠন- কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার জনপ্রিয় সাদাপাথর রিসোর্টে এ সভার আয়োজন করা হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ সুহেল আহমদ এবং সভাপতিত্ব করেন সহসভাপতি এম এ এইচ শাহীন।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত সহসভাপতি এম এ এইচ শাহীনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। উপস্থিত সদস্যরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাছাড়া নতুন কমিটি গঠনের পূর্বে সংগঠনে নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এমরান আলী, সহ-সাধারণ সম্পাদক মুন্সি আবুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মানিক মিয়া ময়না, সাংগঠনিক সম্পাদক কবির মাহমুদ, অর্থ সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য অনুরাগী অকিল আহমদ ও মাওলানা এমদাদুল হক।
আলোচনা সভায় সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, সাহিত্যচর্চা আরও বেগবান করা এবং নতুন কমিটি গঠনের বিষয়সহ নানামুখী কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। উপস্থিত সদস্যরা আগামী দিনগুলোতে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat