×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১৬৫ বার পঠিত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি, সালাউদ্দিন রানা :

সিলেটের কোম্পানীগঞ্জে- মাদকমুক্ত সমাজ গঠনে জহিরুল স্পোর্টস একাডেমির অনন্য উদ্যোগ “মাদক সমাজকে ধ্বংস করে” এই দৃঢ় বিশ্বাস থেকেই একদল তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘জহিরুল স্পোর্টস একাডেমি’। তাদের লক্ষ্য একটাই— তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রেখে মাদকের কালো ছোবল থেকে দূরে রাখা। জহিরুল স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠার পর থেকেই তারা শুধু মাঠে নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তারা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। একাডেমির সদস্যরা বিশ্বাস করেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে।এ পর্যন্ত একাডেমিটি দেশের বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ে টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। প্রতিটি টুর্নামেন্টের শেষে তারা তাদের বক্তব্যে সবার প্রতি আহ্বান জানায় মাদক থেকে দূরে থাকুন, নিজেকে সুস্থ রাখুন, সমাজকে সুন্দর রাখুন।” এ বিষয়ে একাডেমির প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী জহিরুল ইসলাম বলেন,আমি চাই আমাদের সমাজ মাদকমুক্ত হোক। তাই খেলাধুলার প্রতি যুবসমাজের আগ্রহ বাড়াতে আমরা নিয়মিত বিভিন্ন ইভেন্টে অংশ নিই এবং প্রচার চালাই— ‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুন।’ আমি বিশ্বাস করি, আমার এই প্রচেষ্টা অন্তত আমার আশপাশের তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখবে।”
জহিরুল আরও বলেন,খেলাধুলা শুধু শরীরকে নয়, মনের শক্তিকেও বাড়ায়। এটি বন্ধুত্ব, শৃঙ্খলা ও একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করে।” জহিরুল স্পোর্টস একাডেমির এমন উদ্যোগ আজ তরুণদের জন্য এক অনুপ্রেরণা। তারা প্রমাণ করেছে— খেলাধুলাই পারে সমাজকে মাদকমুক্ত ও সুস্থ পথে এগিয়ে নিতে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat