×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ২৬৭ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:


দেশের উত্তরের জেলা নওগাঁর বদলগাছী উপজেলার এক তরুণ চাষি শফিকুল ইসলাম এখন পানিফল চাষে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগে তিনি ধান ও শাকসবজি চাষ করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে পানিফল চাষ শুরু করে তিনি আর্থিকভাবে হয়েছেন স্বাবলম্বী।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার মিঠাপুর দই ভান্ডার এলাকায় একটি পুকুরে পরীক্ষামূলকভাবে মাত্র এক বিঘা জমিতে পানিফল চাষ শুরু করেন শফিকুল। প্রথম মৌসুমেই ভালো ফলন ও বাজারমূল্য পাওয়ায় তিনি উৎসাহিত হন। এবার তিনি আরও বড় পরিসরে—দুই বিঘা একটি পুকুরে পানিফল চাষ করছেন।

শফিকুল ইসলাম বলেন, পানিফল চাষে খরচ কম, যত্নও তুলনামূলক সহজ। স্থানীয় বাজারে এর চাহিদা বেশি হওয়ায় বিক্রিও সহজে হয়। এবার পানিফল বিক্রি করে ভালো লাভের আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন,পানিফল পুষ্টিগুণে ভরপুর এবং এটি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। শফিকুলের মতো সফল চাষিদের দেখে এখন এলাকার আরও অনেক কৃষক পানিফল চাষে আগ্রহী হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, এভাবে যদি পানিফল চাষ সম্প্রসারিত হয়, তবে বদলগাছীর কৃষিতে নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতিতে যুক্ত হবে এক লাভজনক ফসল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat