×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ১৭০ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর 

জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(সোমবার) ২৭ অক্টোবর দুপুরে স্টেশন বাজারস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজীব খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সফিক, ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান লিটন

বক্তারা বলেন, “ওয়ারেছ আলী মামুন দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। দলের দুর্দিনে তিনি জাতীয় ও স্থানীয় সকল রাজনৈতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন এবং নেতাকর্মীদের পাশে ছিলেন। এখন কিছু মৌসুমি পাখির আওয়াজ শোনা গেলেও, তাদের দিয়ে দল চলবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জামালপুর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন ওয়ারেছ আলী মামুনকেই দেওয়া হবে, কারণ তিনিই একমাত্র যোগ্য প্রার্থী।”

সভা শেষে নেতাকর্মীদের মুখে “মামুন ভাই, মামুন ভাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এ সময় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত  ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat