×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৬
  • ১৩৮ বার পঠিত
সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধি: 
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে কোলা ইউনিয়নে বিএনপির আয়োজনে কোলা বাজার চত্বর এ সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হারুন রশিদ সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলার বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট।

বিশেষ অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, সাবেক ছাত্রনেতা চয়েন উদ্দিন করিম,শফিকুল ইসলাম, বিলাশবাড়ী ইউপি সদস্য রেজা হাসান রতন, কোলা বিএনপি নেতা নাসির উদ্দিন, আসলাম হোসেন,আল মামুন ফরিদ, কোলা বিএনপি নেতা মঞ্জুরুল হক পিন্টু ,বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাজু হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য আসাদুজ্জামান ভুট্টু, সদস্য আরাফাত হোসেন রাব্বি, বদলগাছী সরকারি কলেজের সদস্য সচিব আহসানুল হক মোস্তাকিম, কোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

এ ছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে বদলগাছী উপজেলার বিএনপি’র ও কোলা ইউনিয়ন বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat