×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৫৪ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ 

ফেনী সরকারি কলেজ গলিতে পুকুরপাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ফেনী পৌরসভার অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী ছিলেন বলে জানা গেছে। তবে ঘটনাটিকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

শনিবার ভোরে ফেনী সরকারি কলেজের পুকুরপাড়ে টয়লেটের পাশে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই লাশটি উদ্ধার করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে সুজন তার বন্ধু বাদশার সঙ্গে পুকুরপাড় এলাকায় যান; সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুজন ফেনী পৌর এলাকার বিরিঞ্চি বড়বাড়ির আবুল কাশেমের ছেলে। তার ভগ্নিপতি লিটন জানান, “সুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।” নিহতের পিতা জানান, “সুজনের স্ত্রী ও এক সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তারা আলাদা সংসারে বসবাস করে আসছিল।”

ফেনী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সি এস আজিমুল হক বলেন, “নিহত সুজন পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর তালিকায় ছিলেন না। তবে তিনি কিছুদিন আগে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কাজ করেছেন।”

অন্যদিকে, স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে নিহত সুজন ও তার বন্ধু বাদশা এলাকায় মাঝে মাঝে বৈদ্যুতিক তার কেটে চুরির সঙ্গে জড়িত ছিল। স্থানীয়দের ধারণা, তার কাটতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat