×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৬০ বার পঠিত
রিপোর্ট, রিয়ানা আমিনঃ

রাজধানীর হাতিরঝিল এলাকায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আবু সালাম (৪৪) ও ২। মোঃ জুলহাস উদ্দিন (৪০)।
বুধবার (২২ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত ১২:৩০ ঘটিকায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরঙ্গ মন্দিরের  সামনে  অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার রাতে হাতিরঝিল থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরঙ্গ মন্দিরের  সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আবু সালাম ও মোঃ জুলহাস উদ্দিনকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত হতে ৫ কেজি গাঁজা ও মাদককাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat