×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ১৭৭ বার পঠিত
শাখাওয়াত হোসেন, সোনাগাজী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে গতকাল রাতে দুটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মহিষের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

ভুক্তভোগী আবু তৈয়ব সুমন ও একই বাড়ির নেয়ামত উল্যাহ ফকির গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করেন। তারা জানান, প্রতিদিনের মতো মহিষ দুটি নিজেদের জমিতে বেঁধে ঘুমিয়ে ছিলেন। কিন্তু পরের দিন ভোরে দেখা যায়, মহিষ দুটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

এই ঘটনায় ভুক্তভোগী সুমন সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, “মহিষ চুরির অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত চলছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ক্ষতিগ্রস্ত সুমন ও ফকির প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছেন, যাতে তাদের চুরি হওয়া মহিষ দ্রুত ফিরে পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat