×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ২০৬ বার পঠিত

জাহিদ হাসান টিপু ,শরীয়তপুর 


শরীয়তপুরকে ঢাকা বিভাগে রাখার দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রজনতা ও সাধারণ জনগণ।

"জাগো শরীয়তপুর" নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিলে প্রায় ৩০ মিনিট পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ থাকে, ফলে উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, শরীয়তপুর জেলা ভৌগোলিকভাবে ঢাকার কাছাকাছি এবং সামাজিক-অর্থনৈতিকভাবে ঢাকা বিভাগের সঙ্গে যুক্ত। তাই শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত করা অযৌক্তিক। তারা ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান দেন—জাগো জাগো শরীয়তপুর, যাব না ফরিদপুর—এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে শরীয়তপুরকে ঢাকার সঙ্গেই রাখার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দিন কালু, কৃষকদলের কেন্দ্রীয় সহসম্পাদক হাজী মিন্টু সওদাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম জাকির, এবং ‘জাগো শরীয়তপুর’ আন্দোলনের আহ্বায়ক আমীন মো. জিতু প্রমুখ।

বক্তারা বলেন, শরীয়তপুরের যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে ঢাকার সঙ্গে যুক্ত। তাই জেলাটিকে অন্য কোনো বিভাগে অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে তীব্র আন্দোলনের মুখে পড়তে হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে আগামীতে পদ্মা সেতু সম্পূর্ণরূপে অবরোধ করা হবে।

বিক্ষোভকারীরা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের এই ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল ভূমিকা রাখবে।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রসুল বলেন, মহাসড়ক অবরোধ করে মানববন্ধনের সংবাদ পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat