×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ১৩৭ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১০৮ টি হারানো মোবাইলসহ বিকাশ ও নগদের প্রতারণা করে নিয়ে যাওয়া ৩ লক্ষ ৬০ হাজার  ২৬০ টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরা পুলিশ লাইন্সে উদ্ধার হওয়া উক্ত মোবাইল ও নগদ টাকা মালিকের কাছে হস্তান্তর করেন। 

গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস-২০২৫ পর্যন্ত উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ ও নগদের ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করেন সাতক্ষীরার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। উদ্ধার হওয়া মোবাইলের আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও ২০ জন ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে থেকে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বিকাশ ও নগদের প্রতারণা করে নিয়ে যাওয়া ৩ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যাত্রা শুরু করার পর ১৫৪৯ টি মোবাইল ফোন উদ্ধার করে স্ব স্ব মালিকের কাছে হস্তান্তর করেছে।



সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরার সকল থানা থেকে মোবাইল হারানো ২২৫ টি জিডির মধ্যে উদ্ধারকৃত মোবাইলের সংখ্যা ১০৮ টি। আর ২০ জন ভুক্তভোগীর বিকাশ ও নগদের টাকা উদ্ধার করা হয়েছে  ৩ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা। এছাড়াও সাতক্ষীরা সাইবার ক্রাইম সেল ভিকটিম উদ্ধার এবং সাতক্ষীরা জেলার সকল খানার ভিকটিম ও আসামি গ্রেফতারে সহযোগিতা দিতে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat