×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ১৫৫ বার পঠিত
মাসুদ চৌধুরী সাঈদ: 

ডিবি পুলিশ পরিচয়ে একটি পোশাক তৈরি কারখানার ২৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় ডাকাত আটকের ঘটনা নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে হয়। জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়ায় ডেলিকেট গার্মেন্টসের ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লক্ষ টাকা তুরাগ এলাকা থেকে ছিনিয়ে নেয় ডাকাতদল। এঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে, তদন্তের দায়িত্বে ঢাকা জেলা উত্তর পুলিশের গোয়েন্দা শাখার। তদন্তের তথ্যমতে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ডাকাত সর্দার শহিদুলসহ ৯ ডাকাতকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ । এসময় ডাকাতদলে কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান, আটককৃত ডাকাতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতি হওয়া আরো ২০ লক্ষ টাকা উদ্ধারের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat