×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-০৪
  • ১৮৭ বার পঠিত

হালিমা খাতুন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫ আগস্ট ২০২৪-এর পরে প্রায় ১৪ মাসেও পুলিশ-সাংবাদিকও নিরপদ নয়; সাধারণ মানুষ সহায়-সম্বল-সম্ভ্রম এমনকি যখন তখন জীবনও হারাচ্ছে। অথচ ড. ইউনূস সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।
৪ অক্টোবর দিনব্যাপী বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবি বরিশাল অঞ্চলের নির্বাচিত নেতাকর্মীদের প্রশিক্ষণ কাউন্সিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, দেশের অর্থনীতি ধ্বংস হলেও কোনো আশানুরূপ রেজাল্ট যেমন দিতে পারেননি অর্থ উপদেষ্টা, বিডার দায়িত্বপ্রাপ্ত কর্তা আশিক চৌধুরী, তেমনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী। এই সব ব্যক্তি শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে আমজনতার সাথে দিনের পর দিন নির্মম ঠাট্টা-মশকরা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে জনগণের কথা না ভেবে একের পর এক বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন বেশ কয়েকজন উপদেষ্টা। যা শুধু দেশের মানুষের ইচ্ছের বিরুদ্ধেই যাচ্ছে না; স্বাধীনতা-স্বাধীকারের বিরুদ্ধেও যাচ্ছে। তাই চাই অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। এসময় তিনি হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক হায়াত উদ্দীন-এর ঘাতকদের দ্রুত গ্রেফতার ও কঠোর বিচারের দাবি জানান।
উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওন, আফতাব মন্ডল, সালমান শেখ, মো. হাফিজ, ঝুমুর রাণী, নূরজাহান বেগম, মো. কোরবান আলী প্রমুখ। বক্তারা এসময় আইন-শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র, চিকিৎসাসেবা উন্নত না করে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ায় স্বাস্থ্য, দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হওয়ায় খাদ্য ও বেকারত্ব বৃদ্ধি হওয়ার প্রতিবাদে যুব ও ক্রীড়া উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat