×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ২১৪ বার পঠিত
আহসান হাবীব লায়েক জকিগঞ্জ (সিলেট):
জকিগঞ্জের শিক্ষার্থী মোশারাফ আহমদ চৌধুরী নুসরাব হত্যা মামলায় প্রায় ১ বছর পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)। গ্রেফতারের পর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 
২৯ জানুয়ারি সিলেটে অভিযান চালিয়ে এই দুইজনকে পিবিআই গ্রেফতার করে। দুই আসামি হলেন—জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের আব্দুল আজিজের ছেলে রুয়েল আহমদ (৩৫) ও আব্দুল মজিদের ছেলে আসিফ আহমদ (২১)।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম মুন্না বলেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে আসামিদ্বয়কে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তার (পিবিআই) আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।  
প্রসঙ্গত, গত বছরের ৬ ফেব্রুয়ারি গোলাম মোস্তফা চৌধুরী একাডেমীর অষ্টম শ্রেণীর ছাত্র মোশারফ আহমদ চৌধুরী নুসরাব বিকেলে বাড়ি থেকে পাশ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলে যাবার কথা বলে বেরিয়ে যায়। তারপর থেকে নিখোঁজ ছিলো। পাঁচ দিন পর ১১ ফেব্রুয়ারি মোশারাফ আহমদ চৌধুরী নুসরাবের লাশ উদ্ধার করা হয় স্থানীয় বালাই হাওরের কুছিরখাল থেকে। ওই দিন জামিল আহমদ চৌধুরী বাদী হয়ে ছেলেকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার কিছুদিন পর পুলিশ সন্দেহভাজন হিসেবে মোশারাফ আহমদ চৌধুরী নুসরাবের আত্মীয় ও প্রতিবেশী রাশেদ আহমেদ চৌধুরী এবং ফরহাদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করে। 
এদিকে আসামিদের আদালতে হাজির করা হলে আদালত প্রাঙ্গণে বৈষম বিরোধী শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসী নুসরাব হত্যার খুনি রুয়েল ও আসিফের ফাঁসি দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat