×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ২২১ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ


ধর্মীয় অনুষ্ঠানে খিচুড়ি খেয়ে অসুস্থ অন্তত ৫০ জন। কয়েকজনের শারীরিক পরিস্থিতি এমনই যে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার নাকাশিপাড়ার পাতপুকুর গ্রামে। অসুস্থের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয় সূত্রে প্রকাশ, পাতপুকুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে প্রসাদ হিসেবে  খিচ‍ুড়ি বিতরণ করা হয়েছিল। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে একের পর এক গ্রামবাসী অসুস্থ হতে শুরু করেন। বমি, মাথাব‍্যথা এবং পেটব‍্যথার মতো উপসর্গ শুরু হয় সকলের। অসুস্থদের বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল সূত্রে প্রকাশ, তাঁদের সকলের চিকিৎসা চলছে। বেশ কয়েকজন ভর্তি রয়েছেন। সকলের অবস্থা স্থিতিশীল।  অন‍্যদিকে, গ্রামের বাসিন্দাদের আশঙ্কা, অসুস্থের সংখ্যা আরও বাড়তে পারে। ওই খবর পেয়ে সরকারি হাসপাতালে চিকিৎসার ব‍্যবস্থার পাশাপাশি গ্রাম চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের নিয়ে গঠিত দল পাঠানোর ব‍্যবস্থা করেছে জেলা স্বাস্থ‍্য দফতর। এলাকাবাসীদের  দাবি, খিচুড়িতে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। কিভাবে বিষ ক্রিয়া হয়েছে তা খতিয়ে দেখতে নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। খাবারের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। এই ঘটনায় গ্রামবাসীদের মধ‍্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষিতে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat