×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১৯৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
আসামরাজ‍্যের নগাঁও জেলা থেকে ব্ল‍্যাকমেইলিং ও চাঁদাবাজির অভিযোগে এক সাংবাদিক ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে মরিগাঁও পুলিশ। সূত্রে প্রকাশ, কুন্দন ভরালি এবং পারমিতা শইকিয়া নামে স্বামী -স্ত্রী জুটি মরিগাঁওয়ের কুমুরগুড়ির বাসিন্দা ধনজিৎ নাথ নামে এক শিক্ষকের কাছে টাকা দাবি করেছিল বলে অভিযোগ। সূত্রের খবর, পিংকু দাস নামে আরেকজন সাংবাদিকের সঙ্গে এই জুটি নাথকে দাবি করা টাকা দিতে ব‍্যর্থ হলে তাঁর একটি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এমনকি তিনজনই কুমুরগুড়িতে নাথের বাসভবনে পৌঁছে তাঁকে হুমকি দেয়। শিক্ষকের অভিযোগের ভিত্তিতে, পুলিশ রবিবার (৯ ফেব্রুয়ারি ) মরিগাঁওয়ের জালুগুটি থেকে এই দম্পতিকে গ্রেফতার করে যখন তারা মোট ৫০ হাজার টাকার দাবির অংশ হিসেবে ১০ হাজার টাকা গ্রহন করছিল। ভুক্তভোগী ধনজিৎ নাথের মতে, এর আগে এই দম্পতি তাঁর কাছ থেকে ৫ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat