×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১৮৯ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ফের ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার ছক কষছিলেন তাঁরা। সেই সময় তাঁদের পাকড়াও করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়ার হাঁসখালি থানা এলাকায়। তাঁরা ২ মাস আগে চোরাই পথে দালালের সাহায্যে ভারতে এসেছিল বলে খবর পুলিশ সূত্রে। পুলিশ জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি ) রাতে ওই ৪ অনুপ্রবেশকারী সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী ওই এলাকায় যায় পুলিশ। ৪ জনকে দেখে সন্দেহ হওয়ায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। দেখতে চাওয়া হয় তাঁদের পরিচয়পত্র। কিন্তু কিছুই তাঁরা দেখাতে পারেননি। পরে তাঁরা স্বীকার করে নেন যে, তাঁরা প্রত‍্যেকেই বাংলাদেশের নাগরিক। এরপরেই তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত জসিম উদ্দিন ইসলামের বাড়ি বাংলাদেশের মহেশপুরে। আকলিমা সর্দার ও বাহারুল শেখের বাড়ি খুলনায়। কুদ্দুস সরকার থাকে নড়াইলে। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় পুলিশি তল্লাশি ও বিএসএফের কড়া পাহারার জন‍্য ফের বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিলেন তাঁরা। সেই মতো দালালের মাধ্যমেই ফের সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। বাংলাদেশিদের সঙ্গে রাজীব বিশ্বাস নামে এক দালালকে ও গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি ) ধৃতদের রানাঘাট বিচার আদালতে পেশ করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat