×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ২৫৪ বার পঠিত
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনায় বসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে শুরু হয় এ আলোচনা।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা চলছে বলে জানা গেছে।

সকাল সাড়ে ১০টার দিকে ওবায়দুল কাদের পিটার হাসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

দলের নেতাদের মধ্যে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। এ ছাড়াও দূতাবাসের একজন কর্মকর্তা আছেন।

এর আগে, গত ২২ মার্চও ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সে সময় ঢাকায় পিটার হাসের বাসায় হয় এ বৈঠক। সে সময় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বাণিজ্য, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এরই অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat