×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১৫১ বার পঠিত
রাজশাহী ব্যুরো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বাজার এলাকায় দলটির উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বিকেল চারটার দিকে উপজেলা বাজারের ধানহাটা এলাকা থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা হয়। এ সময় কর্মী-সমর্থকদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমান। এছাড়া রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলাম মাস্টার, উপজেলা সেক্রেটারি সামিম উদ্দিন মাস্টার এবং দুর্গাপুর পৌর জামায়াতের আমির নুর আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা মনজুর রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিয়েছে। তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রয়েছেন। তবে একটি মহল নির্বাচনের আগে ভয় পেয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার ইঙ্গিত দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি বলেন, বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীদেরও বাধা দেওয়া হচ্ছে। এসব বাধা সত্ত্বেও প্রশাসন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

দলীয় সূত্র জানায়, দুর্গাপুরে জামায়াতে ইসলামীর এ গণসংযোগ ও মিছিল স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat