×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৬
  • ১৫১ বার পঠিত
মনিরুজ্জামান রাসেল 
স্টাফ রিপোর্টার, শেরপুর 

প্রবাসীদের নানা সমস্যা সমাধানে শেরপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের (অর্থ ও কল্যাণ) পরিচালক এবং যুগ্নসচিব মো: গিয়াস উদ্দিন।

এসময় তিনি বলেন, প্রবাসীরা দেশের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছে। তাই বৈধপথে পথে প্রবাসে গিয়ে কেউ মারা গেলে কর্মরত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। পরে সেই প্রতিষ্ঠানের কাছে আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ বাবদ মোটা অংকের টাকাও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যেমে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া। এছাড়া প্রবাসে চাকুরীরত অবস্থায় কোন প্রবাসী মারা গেলে লাশ নিয়ে নানা জটিলতা শুরু হয়। সে বিষয়েও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সংশিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করে সরকারি খরচে মৃতের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা করে।

সেমিনারে ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের কাউন্সিলর নূর মোহাম্মদের সঞ্চালনায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের সহকারি পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat