×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ২৮০ বার পঠিত
উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ও শীর্ষ নেতা কিম জং উন। একই সঙ্গে সম্ভাব্য শক্রু দেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও সামরিক মহড়া সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় বুধবার ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার অষ্টম সেন্ট্রাল মিলিটারি কমিশনের সপ্তম বর্ধিতসভা হয়েছে। সেখানে উত্তর কোরিয়ার শত্রু দেশগুলোকে প্রতিহত করতে পালটা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। তবে শত্রু দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি।

বিশদ কোনো বিবরণ ছাড়াই কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেল ও সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পাক সু ইলকে ‘বরখাস্ত করা হয়েছে’। প্রায় সাত মাস তিনি এ দায়িত্ব পালন করেন। পাক সু ইলের স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল রি ইয়ং গিল। তিনি এর আগে পূর্ব এশিয়ার পরমাণু শক্তিধর এ দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং সেই সঙ্গে দেশটির প্রচলিত সৈন্যদের শীর্ষ কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ইঞ্জিন উৎপাদনের জন্য দেশের বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সশরীরে পরিদর্শন করে মাঠপর্যায়ে দিকনির্দেশনা দেন কিম জং উন। এ সময় সুপার লার্জ-ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার এবং ট্রান্সপোর্টার-ইরেক্টর-লঞ্চারের জন্য শেল তৈরির কারখানাও পরিদর্শন করেন তিনি। অস্ত্র কারখানা পরিদর্শন থেকে ফিরে এসেই চিফ অব জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করলেন কিম।

কেসিএনএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিম জং উন অস্ত্র উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যও স্থির করেছেন। যদিও এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। গত সপ্তাহে তিনি একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন। সেই সময় আরও ক্ষেপণাস্ত্র ইঞ্জিন, আর্টিলারি এবং অন্যান্য অস্ত্র তৈরির আহ্বান জানান কিম।

উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর একটি মিলিশিয়া কুচকাওয়াজের আয়োজন করা হবে। এ বিষয়ে গতকালের সভায় আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat