×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৯০ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল ত্রিপুরার যুবক। ফেরার পথে বিএসএফ গুলি করে তাকে। সূত্রে প্রকাশ, পাচারকারী সন্দেহে তাকে গুলি করে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম রনি আহমেদ। বাড়ি পুটিয়া ২নং ওয়ার্ড এলাকায়। ২দিন আগে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশ খাগড়া এলাকায় বেড়াতে গিয়েছিল রনি। তার কাছে কোনও বৈধ নথি নেই। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় সে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পথে পুটিয়ায় ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় ১৫১ নং গেটে বিএসএফ গুলি ছুড়ে। রনিকে অবৈধ পাচারকারী ভেবে ভুল করেছিল বিএসএফ। স্ত্রীর সামনেই গুলিবিদ্ধ হয় সে। চিৎকার শুনে সীমান্ত এলাকার লোকেরা ছুটে আসে। রনি আহমেদকে নিয়ে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক দেখে আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু কোলে ঢলে পড়েন রনি আহমেদ। এনিয়ে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat