×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৩২ বার পঠিত
মোঃ মাসুম আলম, 
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, 

গাজীপুর জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে  কালিয়াকৈর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি,  অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে  বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার দুপুরে  উপজেলার মৌচাক  এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

দলীয়সূত্রে জানাযায়,  ০২ ফেব্রুয়ারী গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়। 

কমিটিতে, মোঃ  ফজলুল হক মিলনকে, আহবায়ক এবং শাহ রিয়াজুল হান্নানকে ১নং যুগ্ম আহবায়ক, ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহবায়ক, করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।

এ সময় উপস্থিত ছিলেন,  
কালিয়াকৈর উপজেলা বিএনপি'র  সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান কামরুল সহ,  বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠন এর সকল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat