×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ২২৪ বার পঠিত
জুয়েল খাঁন, তালতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার তালতলীতে একটি সার-কিটনাশকের দোকানে রাতে আধারে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানে থাকা প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
শনিবার(০১ ফেব্রয়ারী) উপজেলার নিউপাড়া এলাকার বাধঘাট এলাকায় রাতের যে কোনো সার-কিটনাশকের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের নিউজ পাড়া এলাকায় সার-কিটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে একটি দোকান দিয়ে আসছেন সোহবাহান নামের এক ব্যবসায়ী। সারাদিন দোকানের কাজ শেষ করে রাত ১০টার দিকে বাড়িতে যায়। রাতের যে কোনো সময়ে দোকানের ভেতর আগুন লাগে। এতে দোকানে থাকা কিটনাশক মালামাল,চাল,পশুখাদ্য,গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ক্যাশবাক্সসহ প্রায় ২০ থেকে ২১ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সকালে স্থানীয়রা দোকানে পাশ দিয়ে হেটে যাওয়ার সময় দোকানের ভেতরে আগুন দেখে ব্যবসায়ী সোহবাহানকে জানান। তিনি দোকানে এসে দেখে সব পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ী সোহবাহান কান্নাজনিত কন্ঠে বলেন, আমি বিভিন্ন ভাবে ঋণ ও মহাজন থেকে বাকিতে মালামাল নিয়ে ব্যবসা বাড়াই। আমার কাছে এখনো ১২ লাখ টাকা পাবে  মানুষ। এর মধ্যে আগুনে দোকানে থাকা তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পোড়া মালামাল ছাড়া আমার আর কিছুই বাকি নেই। এখন ব্যবসা করবো কীভাবে? সংসারই বা চলবে কীভাবে? কী খেয়ে থাকব আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না! আমি নিঃস্ব হয়ে পথে বসে গেলামা।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন,ক্ষতিগ্রস্থ ঐ ব্যবসায়ীকে সরকারী ভাবে অর্থিক সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat