×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ১৭৭ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ
মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনায় অব‍্যবস্থাপনাকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। একই অভিযোগ করেন দিল্লির প্রাক্তন মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও। এবার ২ জনকেই একযোগে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছেন, মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও কেজরিওয়ালের মতো লোকজন তোষণের রাজনীতি করেন জনগণ তা ভালো করেই জানেন। উত্তরবঙ্গের শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, " মমতা বন্দ‍্যোপাধ‍্যায় যা করছেন তা ঠিক নয়, গঙ্গাসাগর মেলা ঠিক আছে, কিন্তু তিনি একবারে ৫-৭ কোটি মানুষের ভিড় সামলানোর সুযোগ পাবেন না। তাঁরা (টিএমসি) নিজস্ব রাজনৈতিক এজেন্ডা এবং উচ্চ তোষণের রাজনীতির কারণে, এমন একটি বড় ধর্মীয় অনুষ্ঠানের জন‍্য ঈর্ষান্বিত হয়। এত বড় দুঃখজনক ঘটনার পরেও লোকজন মেলায় স্নান করতে সক্ষম হয়েছেন এবং এখন সবকিছু ঠিকঠাক চলছে।" শুভেন্দু অধিকারী আরও বলেছেন, " মমতা বন্দ‍্যোপাধ‍্যায় আরও খারাপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা বলছেন এবং সবাই জানে কিভাবে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো লোকজন  তোষণের রাজনীতি করে। তৃণমূল নেতা সরস্বতী পুজোকে হুমকি দিয়েছিলেন এবং বন্ধ করেছিলেন, মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat