×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-৩০
  • ২২৩ বার পঠিত
মো. সুজন মাহমুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে ফেলাবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলীয় নেতা-নেত্রীদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।

বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন,
"বড়বাইশদিয়ায় বিএনপির দলীয় কার্যালয় ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ফেলাবুনিয়া বাজারে কার্যালয় স্থাপন করা হয়। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেনের ছবি টাঙানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে কিছু দুষ্কৃতকারী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।"

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন,
"ফেলাবুনিয়া বাজারে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন কার্যালয় করা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে সন্ত্রাসীরা সেখানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমারৎ হোসেন বলেন,
"এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat