×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ২৪৪ বার পঠিত
মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অভিযোগে ৩টি ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে ৩ দোকানে চার হাজার পাঁচ শত টাকা অর্থদণ্ড করা হয়। 

বুধবার দুপুরে সিরাজগঞ্জ ঔষধ প্রশাসনের উদ্যোগে সলঙ্গা বাজারে মাদ্রাসা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি এবং অমৃতা শারমীন রাজ্জাক। 

এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের পক্ষে সিরাজগঞ্জের ড্রাগ সুপার মোঃ মামুনার রশিদ সহ পুলিশ প্রসাশন। 

সদরের মাদ্রাসা মোড়ের বিসমিল্লাহ মেডিকেল হল,শিশির মেডিকেল হল ও জমজম মেডিকেল হল নামের ৩টি ঔষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিনামূল্যের (সিম্পল) পাওয়া যায়।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্র্রেট দ্বয় বিসমিল্লাহ মেডিকেল হল মালিককে এক হাজার পাঁচ শত টাকা,শিশির মেডিকেল হল মালিককে দুই হাজার টাকা এবং জমজম মেডিকেল হল মালিককে এক হাজার টাকার অর্থদণ্ড দেন।

ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা মারাত্মক ঝুঁকি বয়ে আনে বলে কয়েকজন ঔষধ ক্রেতা দাবি করেছেন। তারা জানান, দীর্ঘ দিন ধরে থানার বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ক্রয়-বিক্রয় হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় এমন অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জের ড্রাগ সুপার জানান, দোকানে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের ঔষধ পাওয়া গেছে। যা কোনো ভাবে গ্রহণযোগ্য নয়। এই অভিযানের মাধ্যমে তাদের সর্তক হওয়ার একটি বার্তা দেওয়া হয়েছে। ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিয়ম মেনে অভিযান চালানো ও অর্থ দণ্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat