×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২০-১১-০৯
  • ৩৪৬ বার পঠিত

স্বাধীনবাংলা,চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে গ্যাস লাইনের বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার দিনগত রাতে নগরের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলি এলাকার মরিয়ম ভবনে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘুমন্ত অবস্থায় ছিলেন পুরো পরিবার। দুর্ঘটনার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা।

আরো পড়ুনঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে না ***

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন আরটিভি নিউজকে বলেন, নয়জনকে দগ্ধ অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়েছে। দগ্ধ সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন জানান, মধ্যরাতে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় চারতলা একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat