×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ১৯৪ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 


ঝিনাইগাতী সহ শেরপুর জেলার পাঁচটি উপজেলাতেই খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব  “শুভ বড় দিন” যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শেরপুরে ৪৪টি ধর্ম পল্লীতে পালন করা হয়েছে । মঙ্গলবার (২৪ডিসেম্বর) রাতে নিশি জাগরনী খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয়। বুধবার (২৫ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় আনুষ্ঠানিক ভাবে ধর্মপল্লীগুলোতে প্রার্থণা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়।

দিবসটি জাঁকজমক ভাবে আধিবাসী অধ্যুষিত বারুয়ামারীর সাধু জর্জের ধর্মপল্লী, মরিয়মনগর সহ ১৮টি, শেরপুর সদরে ৭টি, নালিতাবাড়ীতে ৭টি, নকলায় ৩টি , শ্রীবরদীতে ৯টি সহ মোট ৪৪টি স্থানে একি সময়ে প্রার্থণা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে ।

মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালনা করেন, ফাদার লরেন্স রিবেরু, (সিএসসি) পালপুরোহিত।

“শুভ বড় দিন” নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা।

খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আদিবাসী পল্লীগুলোতে নানা সাজে সজ্জিত করা সহ আনন্দ উৎসবে মেতে উঠেছে আদিবাসীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat