×
সদ্য প্রাপ্ত:
জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার
  • প্রকাশিত : ২০২০-১১-০১
  • ৩৪৩ বার পঠিত

স্বাধীনবাংলা, নিউজ ডেস্কঃ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে, নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে আরও ১,৫৬৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৫২ জন। আর এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৯৪১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ।

আরো পড়ুনঃ বসেছে ৩৫তম স্প্যান, ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে পদ্মা সেতুর পুরো অবকাঠামো ***

সংস্থাটি বলছে, আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতার হার কমেছে, তবে মৃত্যু হার খানিকটা বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা কমেছে ৫.২৮ শতাংশ, শনাক্ত কমেছে ০.৩৭ শতাংশ, সুস্থতার হার কমেছে ৬.০৬ শতাংশ। তবে মৃত্যু হার বেড়েছে ৬.৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার হিসাবে বাংলাদেশে এখন প্রতি ১০০ জনে আক্রান্ত হচ্ছেন ১২.৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৭৯৫ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১ জনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat