×
সদ্য প্রাপ্ত:
জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

রোববার (৮ নভেম্বর) সকালে তিনি বাহিনীটির প্রধান হিসেবে যোগদান করেন। এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত মহাপরিচালক ফারুক আহমেদ এসআরবি সদস্যদের নিয়ে আয়োজিত এক স্বাগত দরবারে অংশ নেন। এ সময় তিনি জনমানুষের কল্যাণে পূর্ণ আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। পাশাপাশি দেশের জননিরাপত্তা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১৭ তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন ফারুক আহমেদ। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat