×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২২৫ বার পঠিত
জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বশীল সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে অফিস-আদালত কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কোনো মানুষ হয়রানির শিকার হবেন না। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন। শ্রমিক তার ঘামের ন্যায্য মূল্য পাবেন। বিচারক তার আসনে বসে মানুষের ওপর জুলুম করবেন না।

তিনি বলেন, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তারা এসব কাজ বাস্তবায়ন করবে।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

এ সময় অন্যান্যের মধ্যে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বক্তব্য দেন।

সম্মেলন শেষে জামায়াতের আমির ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার মাঠে এক সুধী সমাবেশে অংশ নেন।




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat