×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১০-১৯
  • ৩০৫ বার পঠিত

স্বাদীনবাংলা, আর্ন্তজাতিক খবর:

ফিজির রাজধানী সুভার গ্রান্ড প্যাসিফিক হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ফিজিতে চীনা কূটনীতিকদের সঙ্গে তাইওয়ানি কূটনীতিকদের হাতাহাতি ও মারামারি হয়েছে। এতে একজন তাইওয়ানি কূটনীতিক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। এই মন্ত্রণালয় বলেছে, চলতি মাসে ফিজিতে তাদের একটি অনুষ্ঠানে কারা উপস্থিতি হচ্ছেন সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টারত দুই চীনা কূটনীতিক তাণ্ডব চালান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ৮ অক্টোবর সন্ধ্যায় তাইওয়ানের জাতীয় দিবস উপলক্ষে একটি সংবর্ধনার আয়োজন করেছিল ফিজিতে নিযুক্ত তাইওয়ানের প্রতিনিধির দফতর। সেখানে ওই মারামারি হয়। সেখানে কারা যোগ দিচ্ছেন সে বিষয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য চীনের দুই কূটনীতিক জোর করে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেন। তখন তাইওয়ানি কূটনীতিকরা তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি শুরু হয়ে যায়। পরে মাথায় আঘাত পান তাইওয়ানি কূটনীতিক। তাইওয়ানের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে চীন। ফিজির চীন দূতাবাস পুলিশকে এ ঘটনার তদন্ত করতে বলেছে। চীন দূতাবাসের বক্তব্য, ‘ওই সন্ধ্যায় ফিজিতে থাকা তাইপের বাণিজ্য দফতর চীনের দূতাবাস কর্মীদের বিরুদ্ধে উসকানিমূলক আচরণ করে। চীনের কর্মীরা তাদের সরকারি দায়িত্ব পালনে সেখানে গিয়ে অনুষ্ঠানস্থলের বাইরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এলাকায় অবস্থান নিয়েছিল, কিন্তু তারপরও তাদের একজনকে আহত ও তার ক্ষতিসাধন করা হয়।’

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক বিভাগের প্রধান ল্যারি সেং বলেছেন, চীনা ও তাইওয়ানি কূটনীতিকদের মধ্যে ওই মারামারির ঘটনায় উভয়পক্ষের লোকজনই আহত হন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তাদের ওপর চীনের সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়ার জন্য সম্প্রতি তাইপের ওপর চাপ বাড়ায় বেইজিং। চাপ বাড়ানোর অংশ হিসেবে তাইওয়ান দ্বীপের কাছাকাছি যুদ্ধ বিমানও পাঠায় দেশটি।

সূত্র: রয়টার্স, বাংলাদেশ প্রতিদিন থেকে নেওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat