×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ২১৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ করেছেন দেশটির একটি আদালত। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেয়ার চেষ্টার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম  আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বিচারপতি তানিয়া চুটকান মামলাটি খারিজ করে দেন।

রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ সোমবার মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন। একইসঙ্গে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেটিও খারিজের আবেদন করেন তিনি।

এই দুটি মামলা নিয়ে মার্কিন আদালতের এতো দিন ট্রাম্পের বিরুদ্ধে লড়েছেন জ্যাক স্মিথ। দুই মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প।

আদালতে করা আবেদনে স্মিথ জানান, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী, তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে।

গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বড় জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ নিবেন।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষের পর বেশ কয়েকটি মামলা করা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। এরমধ্যে সাবেক এক পর্ণতারকাকে ঘুষ দেয়া সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্তও হয়েছেন তিনি। তবে গত ২২ নভেম্বর ওই মামলার রায় স্থগিত ঘোষণা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ট্রাম্প দাবি করে আসছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এসব মামলা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat