×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ২৬৯ বার পঠিত
কাশিমপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(০৫ সেপ্টেম্বর )রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় কাউন্সিলর মনির হোসেন মন্ডলের বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। 

এসময় বাসা-বাড়ীর দেয়াল টপকে নিচ তলার রুমের লোহার তৈরি জানালার গ্রিল কেটে ৮-১০ জন ডাকাত বাসার ভিতরে ঢুকে কাউন্সিলর মনির হোসেন মন্ডলের মা ও কাজের মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা। 

এঘটনায় ৭ ভরি স্বর্ণ অলংকারসহ প্রায় আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।এছাড়াও লুটপাটের পর ডাকাত দলের সদস্যরা স্থান পরিবর্তন করলে জিম্নি অবস্থায় থাকা মনির হোসেন মন্ডলের মা ও কাজের মেয়ে তাদের হাতের বাঁধন খুলে ডাক চিৎকার শুরু করে।এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়।পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ ও ইন্সপেক্টর(তদন্ত)মহিউদ্দিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat