×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৫
  • ২১৮ বার পঠিত
আলী আজীম, মোংলা (বাগেরহাট):

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমান অর্থ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়। 

রোববার (২৫ আগস্ট) হিসাব নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর:০১০৭৩৩৩০০৪০৯৩ এ বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন জমা দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগীতা এবং চলমান বন্যা মোকাবেলা করার জন্য এ অর্থ দেওয়া হয়েছে।

মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা দিয়েছি। এছাড়াও আগামী সোমবার (২৬ আগস্ট) বন্যা কবলিত ফেনি জেলার ১০০০ (এক হাজার) পরিবার এবং খুলনার পাইকগাছায় ২০০ পরিবারের মধ্যে ১৯ টন বিশুদ্ধ পানি, খাদ্য সামগ্রী ও ঔষধ সামগ্রী বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat