×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৩৯৬ বার পঠিত
এএসএম হারুন:
গত (১৩ জুলাই) শনিবার ভোরে ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহেলকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর বাস স্ট্যান্ড এলাকা থেকে ১৯ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস ও ড্রাইভারকে আটক করে র‍্যাব ৬, বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানান একটি মাইক্রোবাসে করে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ভাটিয়া পাড়া গোল চত্বর বাস স্ট্যান্ড যাত্রী ছাউনিতে মাদক বেচা-কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে র‍্যাব'র একটি দল। 

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর সময় র‍্যাব ধাওয়া করে ফেনী পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহেল (৩২) ও নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আব্দুল মতিন (৪২) কে আটক করে। 

পরে মাইক্রোবাসটি তল্লাশি চালিয়ে মাইক্রোবাস হইতে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ও মাদক পরিবহনকারী মাইক্রোবাসটি জব্দ করে হয়। 

আবুল কালাম সোহেলকে র‍্যাব'র প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেন, মাদকদ্রব্য আইনে মামলার পর গ্রেফতারকৃত আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। 

ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহেল ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ও পতিতা ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করছেন। ফেনীতে একাধিকবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করলেও ক্ষমতার দাপট দেখিয়ে এরা রয়ে যায় ধোয়াছোঁয়ার বাহিরে। ১৫ জুলাই আবুল কালাম সোহেলকে ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat