×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৩৪২ বার পঠিত
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় জুয়া খেলার সময় ১১ জুয়ারিসহ ১২ জনকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।বুধবার(১৯ জুন)সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেবাশীষ রায়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ১১ জনকে জুয়া খেলার সময় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার মোল্লাবাজার এলাকার অলি মামুদের ছেলে তরিকুল ইসলাম (৪০), মৃত নকিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫), গয়াবাড়ি এলাকার  সায়েদ আলীর ছেলে রহিম বাদশা (২২), মৃত মোসারফ খানের ছেলে মিঠুন (৩৫), মৃত তছর উদ্দিনের ছেলে আঃ রশিদ (৩২), পূর্ব খড়িবাড়ী এলাকার মৃত সামছুল হকের ছেলে মুনসের (৪০), জালাল মিয়ার ছেলে বাবর আলী (৩৫), মৃত: কাল্টু মামুদের ছেলে আমিনুর (৪৫), মৃত: মোহাম্মদ আলীর ছেলে সফিকুল ইসলাম(৪০), মমতাজ আলীর ছেলে মোজাফ্ফর (২৮) ও টেপাখড়িবাড়ি ইউনিয়নের সামছুল হকের ছেলে বাবুল (২৫) ।

অপরদিকে সিআর-৭৫/২৪ এর গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মমিনুর রহমানের স্ত্রী আমিনা আক্তারকে গ্রেফতার করেন থানা পুলিশ।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেবাশীষ রায় বলেন, বিভিন্ন জায়গায় জুয়া খেলা চলছে এমন সংবাদ পেয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সাড়াশি অভিযান চালিয়ে এসআই উৎপল, এসআই হাবিব ও সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়ারিদের বিরুদ্ধে ডিমলা থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়।যার মামলা নম্বর- ২০, তারিখ-২০ জুন ২০২৪।একই রাতে গ্রেফতারি পরোয়ানাভূক্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat