×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ২৫১ বার পঠিত
আশরাফুল ইসলাম গাইবান্ধা :: আর নয় ঢাকা রংপুর অথবা গাইবান্ধা এখন পলাশবাড়ী সরকারি হাসপাতালে হবে সিজারিয়ান সহ সকল রোগের অপারেশন। দীর্ঘ ৭ বছর পর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট এনেস্থথেসিয়া পদায়ন হওয়ায় অপারেশন থিয়েটার এর কার্যক্রম শুরু করা হয়েছে। 

আজ ১৯ মার্চ মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে রোগী জিম্মি আক্তার (২০) এর সিজারিয়ান সেকশনের মাধ্যমে একজন পুত্র সন্তান জন্মদান করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর এ সফল সিজারিয়ান অপারেশনের নেতৃত্ব দেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সাবরিনা পারভীন, জুনিয়র কনসালটেন্ট এনেস্থেসিয়া ডাক্তার আতিকুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার উলফাত আরা ইমু,  ওটি ইনচার্জ সিস্টার ফাতেমা বানু। সিজারিয়ান পর বর্তমানে মা ও তার পুত্র সন্তান উভয়ে সুস্থ আছেন। এদিকে সফল এ সিজারিয়ান অপারেশন সফল করার  রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার এ বি এম আবু হানিফ  ও গাইবান্ধা সিভিল সার্জন গাইবান্ধা ডাক্তার আব্দুল্লাহেল মাফি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন টিমকে  অভিনন্দন জানান এবং মা ও নবজাতকের সুস্থতা কামনা করেন।

এ অপারেশন সুস্থ ভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আনিসুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে জনবল সংকট দুর হওয়ায় আগামীদিনে উপজেলার সর্বস্তরের মানুষকে চিকিৎসা সেবা প্রদানের সুযোগ প্রসার হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী,স্বাস্থ্য মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat