×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৭
  • ১৭৮ বার পঠিত
মহেশখালী প্রতিনিধি:: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার ও শাপলাপুর ইউনিয়নের শাপলাপুর বাজার, কায়দাবাদ বাজারে অভিযানের সময় দুই জন অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লম্বাঘোনা বাজারের দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে; মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মার্চ) বিকালে লম্বাঘোনা বাজার, শাপলাপুর বাজার,কায়দাবাদ বাজারে বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় - মহেশখালী উপজেলার অন্তর্গত বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাজবীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। 

অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকার অপরাধে দুই জন অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লম্বাঘোনা বাজারের ০১(এক) জনকে ০১ টি মামলায় ৫০০০/-(পাঁচ হাজার) টাকা অপর কায়দাবাদ বাজারের ০১(এক) জনকে ০১ টি মামলায় ৫০০০/-(পাঁচ হাজার)টাকাসহ মোট ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের  মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেন বলেন- ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat