×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২০-০৮-১৬
  • ২৭১ বার পঠিত
বরিশাল প্রতিনিধি :
বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার চারদিন পর যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফায়েজ আহম্মেদ নামের চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি ভোলা জেলার চরফ্যাশন উপজেলা যুবলীগের সভাপতি এবং একই উপজেলার উত্তর ফ্যাশন গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে ছিলেন।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে দপদপিয়া এলাকার এ্যাংকর সিমেন্ট সংলগ্ন কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় ওই যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল নৌ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
এরআগে গত বুধবার (১২ আগস্ট) সকালে বরিশাল শহরের চরকাউয়া খেয়াঘাট প্রান্ত থেকে ট্রলারযোগে পারাপারের সময় আকস্মিক মাঝ নদীতে পড়ে যান।
পরে তাকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এই দৃশ্য প্রত্যক্ষ করে মাঝি-মাল্লারা ট্রলার নিয়ে ছুটে এসে তাকে উদ্ধার করতে যাওয়ার আগেই তিনি পানিতে তলিয়ে যান। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যাত্রীকে উদ্ধারে নদীতে নামে। কিন্তু বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাকে উদ্ধারে সফলতা আসেনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার অভিযান বন্ধ করে দেয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat