সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের গুজরাটের কচ্ছে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৭ জনের। মৃতদের তালিকায় রয়েছে ৩ শিশু সহ ২ মহিলা ও ২ পুরুষ। শনিবার (২১ নভেম্বর ) রাতে যাত্রী বোঝাই গাড়ি ও বড় গাড়ির সংঘর্ষ বাঁধে। তাতেই ৭ জনের মৃত্যু হয়েছে।
পরিবারটি সেনা পরিবার ছিল বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছেন, রিংকি নিতিন গুসাইন(৩৫) ও তাঁর ৪ মাস বয়সি মেয়ে ভামিকা। সৌরভ সিং নেগি(৩০), তাঁর স্ত্রী সবিতা সৌরভ সিং নেগি(৩০) ও তাঁদের ৩ মাস বয়সি মেয়ে সিভিকা এবং রাজেশ রাওয়াত(৩৫) ও তাঁর মেয়ে রক্ষিতা (৭)।
এই পরিবারটি উত্তরপ্রদেশ বাসিন্দা। ওই রাজ্য থেকেে গুজরাটের কচ্ছের রণে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেে একটি বড় মাল বোঝাই গাড়ি ও যাত্রীবাহী চার চাকার গাড়ির সংঘর্ষ লাগে। কচ্ছ পশ্চিম পুলিশ কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই পরিবারটি কচ্ছের রণ ঘুরে ভুজ থেকে ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
ফলে দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। রক্তে ভেসে যায় গোটা এলাকা। গাড়িটি থেকে কোনও রকমে মৃতদেহগুলো বের করা হয়। এতেই কয়েক ঘন্টা সময় লেগে যায়।
দেহের বিভিন্ন অংশ রাস্তাতে ও ছড়িয়ে ছিটিয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ দেহাংশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। উত্তরপ্রদেশে খবর পাঠানো হয়েছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।
এ জাতীয় আরো খবর..