×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৩
  • ২০ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

সভায় দিবসটি সুষ্ঠু, সুন্দর ও প্রাণবন্তভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, আয়োজন ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও এ সময় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat