×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৩
  • ২৪ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

সেনাবাহিনীর রুটিন মহড়া চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। সামরিক ট্যাংকের নিচে পড়ে মৃত্যু হল ২ জওয়ানের। শনিবার (২১ নভেম্বর ) বিকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসারের ভোজরাজ গ্রামে।

জানা যায়, মৃত ওই ২ জওয়ানের নাম মণীশ কুমার এবং অংকুশ কুমার। ২ জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। হিসার থানার তরফে জানা যাচ্ছে, শনিবার (২১ নভেম্বর ) বিকাল ৩টায় ভোজরাজ গ্রামে শুরু হয় সেনার মহড়া। এই মহড়ায় অংশ নিয়েছিলেন সেনাবাহিনীর ৩২টি ট্যাংক।

এরই একটিতে বসেছিলেন অংকুশ ও মণীশ। একসঙ্গে এতগুলি ট্যাংক চলার কারণে ধুলোয় ঢেকে যায় গোটা অঞ্চল। এই অবস্থায় কোনওভাবে ট্যাংক থেকে পড়ে যান সামনে বসে থাকা ২ জওয়ান। প্রচন্ড ধুলোর জেরে চালক বুঝতে ও পারেননি সামনে বসে থাকা ২ জওয়ান পড়ে গিয়েছে।

এই অবস্থায় ২ জনের শরীরের উপর দিয়ে চলে যায় বিরাট লোহার ট্যাংকটি। ঘটনার পর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার (২২ নভেম্বর ) ২ জনের মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনা নিয়ে সেনা মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat